aparajita

magazine

STORY লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
STORY লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২২ জুন, ২০২০

জুন ২২, ২০২০

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো বাস্তবের কভার ফটো


রিলিজ হয়ে গেল টলি অভিনেত্রী পায়েল সরকারের উপন্যাস বাস্তবের কভার ফটো। রিলিজ হবার কয়েক ঘন্টার মধ্যে ভাইরাল হলো বাস্তবের কভার ফটো। 
স্নেহাসিস দাসের রং তুলির ছোঁয়ায় এবং সোহম রয়ের অসাধারন ডিজাইন মানুষের মন কেড়ে নিয়েছে। 
কিছু কিছু মানুষ তো বাস্তবের ব্যাক কভারে ইমোশনাল হয়ে গেছে। এক অসাধারণ ট্যাগ লাইন " এক নারী পুড়ে হয় আর এক নারীর সৃষ্টি " । 

মানতেই হবে এই মাসে এক অসাধারণ উপন্যাসের মুখোমুখি হতে চলেছে ভারতবর্ষের মানুষ। 
শুধু কিন্তু আমাদের রাজ্য নয় , পুরো ভারতবর্ষের মানুষ এই বইটি সংগ্রহ করতে পারবে। যাদের বুক স্টল থেকে সংগ্রহ করতে অসুবিধা হবে তারা অনলাইনে বুকিং করতে পারবে। রিলিজ হবার দুদিন আগে থেকে প্রি বুকিং শুরু হবে। 
Amazon.com এবং boichoi.com থেকে বুক টি সংগ্রহ করতে পারবে। মাত্র ৮৫ টাকার এই বুকটি সকল মানুষকে পিছিয়ে পড়া মিথ্যার রসাতল থেকে বার করে এনে প্রকাশ ঘটাবে জন্ম মৃত্যুর এক অসীম মায়াজাল চক্রের মাধ্যমে। 
কো পার্টনার এ রয়েছে নিউজ পিডিয়া এবং সহযোগী পার্টনার এ রয়েছে অবক্ত্য র কর্তা এবং ডিরেক্টর সঞ্জু কায়াল। নিউজ পিডিয়া এবং সঞ্জু কায়ালের অসাধারণ তত্ত্বাবধানে এটি রিলিজ হবে। 
আকাশ পোয়েটের পেজ মেকিং যেন বইয়ের একটা অন্যতম রূপ নিয়েছে। 
অপরাজিতা ম্যাগাজিনের তরফ থেকে পায়েল সরকারের জন্য রইল অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন।।

শনিবার, ১৩ জুন, ২০২০

জুন ১৩, ২০২০

মুক্তি'র হাত ধরে অবন্তিকার প্রথম আত্মপ্রকাশ


একাধারে ছোট ছবির দর্শক যেমন বাড়ছে, পাশাপাশি বাড়ছে দর্শকের চাহিদা। তার উপর করোনা আবহের মধ্যে বেশ কয়েক মাস গৃহবন্দি অবস্থায় মানুষ তার স্বতন্ত্র কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে এই প্রেক্ষিতে চিত্রপরিচালক মৃণাল কান্তি ব্যানার্জি নির্মাণ করেছেন একটি শর্ট ফিল্ম "মুক্তি" । এখানে মুক্তি মানে করোনা থেকে মুক্তি নয়। পরিচালক এখানে মানুষের বন্দিদশা থেকে প্রতিটি মানুষের অভ্যন্তরীণ সত্ত্বাকে বের করে এনে মুক্তি দেওয়ার চেষ্টা করেছেন।

 এই শর্ট ফিল্ম টির মুখ্য চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী অবন্তিকা পান । তার সাথে কথা বলে জানা গিয়েছে এটি তার প্রথম কাজ। ছবিতে অবন্তিকার চরিত্রের মধ্যে দিয়ে প্রস্ফুটিত হয়েছে বর্তমান সময়ের মানুষের বন্দিদশা। মাত্র চৌদ্দ বছর বয়সে অবন্তিকার সুন্দর ও সাবলীল অভিনয়ের মানুষকে মুগ্ধ করে।

 এছাড়াও এই শর্ট ফিল্মে অভিনয় করেছেন যাত্রা জগতের ত্রিদিব ঘোষ, ওম প্রকাশ লাঢা মুম্বাই, নবাগত মিতালী, বনি, সায়নী, ও অয়ন এবং বিশেষ চরিত্রে রয়েছেন সুরোজিত ও আব্দুল্লাহ মারুফ। সাহারা একাডেমী ও সুন্দরবন আল হিকমা ট্রাস্ট প্রযোজিত।




শুক্রবার, ১২ জুন, ২০২০

জুন ১২, ২০২০

নবাগতা অভিনেত্রী মিতালীর বীথিকথা! জানালেন অপরাজিতা ম্যাগাজিনকে।



প্রশ্ন: হঠাৎ অভিনয় করার ইচ্ছা কেন?

উত্তর: অভিনয় পেশাটি আমার কাছে বরাবরই শ্রেষ্ঠত্বের আসনে থেকেছে। অভিনয় নিয়ে ভাবি, অভিনয় দেখি এবং নিজের অভিনয়কে আরও পারফেকশানে নিয়ে যেতে চাই। তাই হঠাৎ করে নয়, অভিনয় জগতে নিজের পরিচয় রেখে যাব বলেই অভিনয় জগতে আসা। 

প্রশ্ন: মিতালীর সাথে বিথীর কী কোন মিল আছে?

উত্তর: অবশ্যই আছে। শঙ্খ দা আমায় যেদিন প্রথম স্ক্রিপ্ট শোনান, আমি নিজেকে বিথীর সাথে একাত্ম করে তুলতে পারি‌। বিথীর ভালোবাসার ব্যথা আমার জীবনের গল্পের সাথে কোথাও একটা মিলে যায়।



প্রশ্ন: কী মনে হয়, দর্শকদের মনে বিথী জায়গা করে তুলতে পারবে?

উত্তর: দেখুন বিথী শুধুমাত্র একটি চরিত্র নয়, বিথী হল একটি স্বপ্নের নাম। একটা ভালোবাসার রূপকথা। প্রত্যেকটা মানুষ বিথীর মতো ভালোবাসতে চায়, ভালোবাসা পেতে চায়। দর্শকরা অবশ্যই এই চরিত্রটাকে গ্রহণ করবে।



প্রশ্ন: ইউনিটের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন?

উত্তর: শঙ্খ দার ইউনিট অবশ্যই ইউনাইটেড, প্রত্যেকে এখানে একে অপরের পরিপূরক। ফ্রিভাবে এক্টিং করা যায়। তবে বিশ্বলাল দা আর চন্দন দার কথা আলাদা করে বলবো, বিশ্বলাল নিজের হাতে আমায় এক্টিং শিখিয়েছেন, চন্দনদাও অন্যান্য অনেক ক্ষেত্রে আমায় হেল্প করেছে। এছাড়া পূর্বাদ্রীদা, প্রতীকদা, প্রিয়াংসুদা, কৌশিকদা এঁরা সবাই খুব হেল্পফুল।


বুধবার, ১০ জুন, ২০২০

জুন ১০, ২০২০

সম্প্রতি মুক্তি পেলো শঙ্খদীপ চক্রবর্তীর নতুন ছবি "তুমি রবে নীরবে"- র পোষ্টার।


প্রশ্ন: প্রথমেই জেনে নেব শঙ্খ বাবুর ভাবনাটা কী?

উত্তর: 'তুমি রবে নীরবে' এই ফিল্মটার ভাবনা আমার প্রথম আসে দু'বছর আগে। এই ভাবনাটা আমায় উপহার দেন শ্রী বিশ্বনাথ চ্যাটার্জী, তাই তাঁর কাছে আমি কৃতজ্ঞ। পরবর্তীকালে আমার অনেক পরিচালক বন্ধুরাই যখন ভালোবাসাকে ভিত্তি করে খুব সুন্দর কিছু শর্ট ফিল্ম উপহার দিলেন, তখন আমিও ভাবলাম, তথাকথিত প্রেম বা ভালোবাসার পরিণতি কে মূল লক্ষ্য রেখে, একটি মার্জিত এবং মধ্যবিত্তের ভালোবাসার গল্পকে চিত্রায়িত করলে বেশ ভালো হয়। বলতে পারেন এটি একটি অপূর্ণ ভালোবাসার সম্পূর্ণ চিত্র। আর এই চিত্রাঙ্কের মাধ্যমে গল্পটি বিন্যাস করেছেন লেখক পিনাকী। 

প্রশ্ন: আপনার এই সিনেমাটি কিসের কথা বলে? 

উত্তর: আমার এই ফিল্মটি অবশ্যই একটি ভালোবাসার গল্প বলে, যেটি একটি বিশেষ কারণে হয়তো পূর্ণতা পায়না। ফিল্মটি মধ্যবিত্তদের কিছু স্বপ্নের কথা বলে,যা হয়তো পূর্ণতার দাবি রাখে। আর অবশ্যই বলে শ্রমজীবী মানুষ আর তাদের প্রতিদিনকার স্ট্রাগলের কথা। 

প্রশ্ন: আর অন্য শর্ট ফিল্মের তুলনায় এটা কোথায় আলাদা?

উত্তর: প্রত্যেকটি শর্ট ফিল্মই মানুষের জীবনে কোনো না কোনো দিক নিয়ে কথা বলে। তাই এই ফিল্মটা হয়তো সেইভাবে আলাদা নয়, কিন্তু এখানে একটি ভালোবাসার অনিচ্ছাকৃত মৃত্যু আর মধ্যবিত্তের স্বপ্ন পূরণের লড়াইয়ের যে ইতিকথা, তা হয়তো ফিল্মটা কে কিছুটা হলেও মানবিক করে তুলবে।

প্রশ্ন: সম্প্রতি সিনেমার পোস্টার রিলিজ করেছে দর্শকদের প্রতিক্রিয়া কেমন?
উত্তর: হ্যাঁ, সম্প্রতি অপরাজিতা ম্যাগাজিনের পক্ষ থেকে এই ফিল্মটার প্রথম পোস্টার রিলিজ হয়েছে এবং তার জন্য ম্যাগাজিন কতৃপক্ষকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। খুব ভালো এবং পজিটিভ প্রতিক্রিয়া  দর্শকদের থেকে পেয়েছি। তাদের প্রতি রইলো আমার প্রণাম এবং ভালোবাসা।

প্রশ্ন: আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে চান?

উত্তর: দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই—এই করোনা আবহের মধ্যেও তারা আমাদের যেভাবে পাশে থেকে সমর্থন ও শুভেচ্ছা জানিয়েছেন তা যেন অবশ্যই ফিল্মটার রিলিজ হওয়া অবধি থাকে। খুব তাড়াতাড়ি ফিল্মটার টিজার এবং ট্রেলার রিলিজ হবে। 

প্রশ্ন: জিরো বাজেট প্রোডাকশনের পরিবারের সাথে একটু আলাপ করান।

উত্তর: এই প্রোডাকশনের মূলত তিনজন কর্ণধার; শঙ্খদ্বীপ চক্রবর্তী, কৌশিক মিত্র এবং প্রিয়াংশু পাল। কৌশিক আর প্রিয়াংশু মূলত এডিটোরিয়াল এবং পোস্ট-প্রোডাকশনের দিকটা দেখে। পূর্বাদ্রী হলেন সহ-পরিচালক এবং তার সাথে প্রোজেক্ট প্রোগ্রামিং এর দিকটাও দেখেন। বিশ্বলাল দা হলেন আমাদের কাস্টিং এবং ক্রিয়েটিভ ডিরেক্টর। পিনাকী দেখেন গল্প তৈরির দিকটা। তনুময় দেখেন মিউজিক কম্পোজ এবং মিউজিক এডিট এর দিকটা। প্রতীক এবং রন সিনেমাট্রোগ্রাফি এর দিকটা সামলান। দীপ বাগচী দেখেন ভি-এফ-এক্স এবং স্পেশাল এফেক্ট। চন্দন আমাদের হাউসের একজন গুরুত্বপূর্ণ অভিনেতা এবং সে আমাদের টিমের এক্টিং ওয়ার্কশপ টাও সামলান। এছাড়া সোনু, নীল এরা হলেন এক্টিভ মেম্বার এবং এক্সিকিউটিভ প্রোডিউসার।

রবিবার, ৭ জুন, ২০২০

জুন ০৭, ২০২০

অপরাজিতার প্রশ্নোত্তর পর্বে অভিনেতা চন্দন ব্যানার্জীর নতুন ছবি, শঙ্খদীপ চক্রবর্তী পরিচালিত "তুমি রবে নীরবে"।


১. চন্দন থেকে কাব্যের জার্নিটা কেমন ছিলো?

উ: কাব্যের অনেকটা আগে থেকেই ছিলো আমার মধ্যে। আসলে গল্পটা আমার মতো হাজার হাজার চন্দনের গল্প, তাই রিলেট করতে খুব একটা অসুবিধে হয়নি। পরিচালক স্বাধীনতা দেবার ফলে অনেকটা নিজেকে দিতে পেরেছি। একটা গল্পের মধ্যে নিজের জীবনের কিছু ইমোশন বা ঘটনা মিশিয়ে দিলে, তা ভীষণ প্রাণবন্তই হয়। আর জার্নিটাও হয় খুব স্মুথ। এক্ষেত্রেও তাই হয়েছে।



২. পরিচালক শঙ্খদীপবাবুর সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন?

উ: ব্যক্তি শঙ্খদীপদাকে অনেকদিন ধরেই চিনি। উনি এর আগে বেশ কিছু ফেস্টিভ্যাল ছবি বানিয়েছেন, যেগুলোর কিছু আমি দেখেছি। বেশ অন্যরকম লেগেছে। কিছু কিছু কাজ আনন্দ দেয়, কিছু কিছু কাজ দেয় শান্তি। এই কাজটা করে শান্তি পেয়েছি। ঘরোয়া পরিবেশে নিজেদের লোকজনের মধ্যেই নিজের অভিনয় সত্তাকে তুলে ধরতে পেরেছি, এটা অনেক বড়ো একটা পাওনা।

৩. থিয়েটার না সিনেমা?

উ:- অভিনয়। মাধ্যমটা যাই হোকনা কেনো! আমিতো একটা সময় পথনাটক ও করেছি। ভবিষ্যতে যাত্রা করারও ইচ্ছে আছে। আসলে খিদেটা দরকার, খাবার ভাত না রুটি সেটা ম্যাটার করেনা! বেঁচে থাকতে গেলে দুটোরই প্রয়োজনীয়তা আছে। এক্ষেত্রেও কোনো একটিকে ছাড়া আমার সাধনা অসম্পূর্ণ থেকে যাবে।



৪. অভিনয় জীবনের অনুপ্রেরনা কে?

উ:- সেই সকলেই/সবকিছুই যা থেকে আমি প্রতিনিয়ত শিখি। বিভিন্ন বয়সে বিভিন্ন মানুষের থেকে অনুপ্রাণিত হয়েছি। আসলে থিয়েটারকে ভালোবাসা থেকে অভিনয়ে আসা, কখনো কোনো ব্যক্তিকে দেখে অভিনয়ে আসিনি। সেক্ষেত্রে থিয়েটার থেকে অনুপ্রাণিত বলতেই পারেন। আর অনুপ্রাণিত অভিনেতা/অভিনেত্রীর তালিকায় অনেকেই আছেন, যেমন উত্তম কুমার, ছবি বিশ্বাস, তুলসী চক্রবর্তী, ভানু বন্দোপাধ্যায়, রবি ঘোষ, উৎপল দত্ত, দিলীপ কুমার, নাসিরউদ্দিন শাহ, শাবানা আজমী, ইরফান খান, নওয়াজউদ্দিন সিদ্দিকী, বমন ইরানি এবং আরো অনেকে।

৫. দু চার কথা "তুমি রবে নীরবে" সম্বন্ধে?

উ:- যা বলার আপনারাই বলবেন। আসলে আমাদের বলতে চাওয়া কথাগুলির একটি জ্বলন্ত দলিল এই সিনেমাটি। "তুমি রবে নীরবে" একটা সুস্বাদু তরকারি, যার মধ্যে টক, ঝাল, মিষ্টি সবটাই পরিমান মতো রয়েছে, বাকিটা দর্শক টেষ্ট করার পর বলবেন।


বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

জুন ০৪, ২০২০

ভারতের জনপ্রিয় ওয়েব অ্যাপ এর মধ্যে অন্যতম হচ্ছে ‘আড্ডাটাইমস’


ভারতের জনপ্রিয় ওয়েব  অ্যাপ এর মধ্যে অন্যতম হচ্ছে ‘আড্ডাটাইমস’। বাংলা ওয়েব সিরিজ এবং শর্ট ফিল্ম ও বাংলা বিনোদনমূলক ওয়েব চ্যানেলগুলির মধ্যে একটি, যেখানে দর্শকেরা রোমান্স, থ্রিলার, গোয়েন্দা, কমেডি থেকে শুরু করে বিভিন্ন ঘরানার বাংলা ও হিন্দি ওয়েব সিরিজ এবং শর্ট ফিল্মগুলি উপভোগ করে এসেছেন।     

   এবার এই অ্যাপের কার্যক্রম শুরু হলো বাংলাদেশে। 
এখন থেকে ভারতের পাশাপাশি বাংলাদেশের দর্শকরা নির্দিষ্ট পরিমাণ সাবস্ক্রিপশন ফি’র মাধ্যমে ‘আড্ডাটাইমস’-এর সব সিরিজ উপভোগ করতে পারবেন । বাংলাদেশ হল এমন একটি দেশ যেখানে প্রায় সব মানুষই বাংলা ভাষা বোঝেন। তাই আশা করা যায় বাংলাদেশবাসী দর্শকের কাছে আড্ডাটাইমস জনপ্রিয় হয়ে উঠবে। এই কর্মকাণ্ডে আড্ডাটাইমসের সহযোগী সংস্থা হল Allianz Holdings.. আড্ডাটাইমস্ মিডিয়া প্রাইভেট লিমিটেড  এর কর্ণধারদ্বয় শ্রী রাজীব মেহেরা ও শ্রী নিশপাল সিং রানে Allianz International Holdings Ltd  এর সাথে তাদের চুক্তির কথা ঘোষণা করেন। জানা যায়, ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে অগ্রণী হোল্ডিংস এই অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মটিকে টেলিকম, ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান, ওএমই- সেট-টপ বক্স এবং টিভি সেটসহ বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করে বাংলাদেশে এই ব্যবসায়ের প্রসার ঘটবে। ভিন্নপ্রকারের পরিবেশনার প্রাথমিক চিন্তাভাবনা, তার ওপরে কাজ করা এবং সর্বশেষে  তা উপস্থাপন  করার ব্যাপারে Allianz এর সাথে  ইনসমনিয়া মিডিয়া সার্ভিসেস এলএলপির একটি  কৌশলগত চুক্তি করা হয়েছে।

ইনসমনিয়ার অন্যতম কর্ণধার  জুহি পারেখ মেহেতা জানান, "আড্ডাটাইমস্ এর বাংলাদেশে পদার্পণের ব্যাপারে আমরা যথেষ্ট উৎসাহী।আকর্ষণীয় নিত্য নতুন গল্প ও বিশ্বমানের পরিষেবার গুনমান ও পরিবর্তনশীল দর্শকের জন্য ইনসমনিয়া সদা প্রস্তুত।"


বুধবার, ৩ জুন, ২০২০

জুন ০৩, ২০২০

জীবন মৃত্যুর মায়াজালে জড়িয়ে পড়েছেন পায়েল সরকার - পারবেন কি নিজেকে মুক্ত করতে ?



জীবন মৃত্যুর মায়াজালে জড়িয়ে পড়েছেন পায়েল সরকার। বেশ তো নিজেকে অভিনেত্রী , নৃত্যশিল্পী এবং সোশ্যাল ওয়ার্কার র মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখেছিলেন। তাহলে হঠাৎ আত্মা নিয়ে এত গবেষণা করতে কেন বসলেন ?? 
কি ভয় লাগছে ?? গায়ের লোম খাঁড়া হয়ে যাচ্ছে ?? 
" বাস্তব -wanted reality " থাকতে ভয় কিসের ?? আর কয়েক দিনের মধ্যেই রিলিজ হতে চলেছে পায়েল সরকারের লেখায় চোখ ধাধানো উপন্যাস " বাস্তব - wanted reality 2020 ".
মৃত্যু যেখানে গিয়ে মানুষের শরীর কে টেনে নিচ্ছে সেখান দিয়ে পায়েল সরকার শুরু করছে নুতুন জীবন। 
আট থেকে আশি সবার পড়ার মতো একটি উপন্যাস ।
দৃষ্টিকোণ ফিল্ম এন্ড এন্টারটেইনমেন্ট র সহযোগিতায় এটি রিলিজ হবে। 
আকাশ পোয়েটের অসাধারণ পেজ মেকিং এ ফুটে উঠছে উপন্যাসের রসময় চিত্য ।
স্নেহাসিস দাসের রঙ তুলির ক্যানভাসে ফুটে উঠছে বাস্তবের বাস্তবিয় রূপ। 
আর রাজদীপ ঘোষালের হাতের জাদুর পোস্টার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া তে ভাইরাল। 
মাত্র ৮৫ টাকার এই উপন্যাসে রয়েছে জীবন মৃত্যুর এক অলিম্পিক দৌড় যেখানে আমরা মানুষরা প্রতিনিয়তই ছুটে চলেছি। 
তাহলে জুন মাসে আমরা পেতে চলেছি পায়েল সরকারের এক লেখকীয় রূপ

মঙ্গলবার, ২ জুন, ২০২০

জুন ০২, ২০২০

সিন ওয়েব সিরিজের অন্যতম চরিত্র ইকবাল সুলতান


আপনার সবাই জানেন যে অরুনাভ  খাসনবিশ পরিচালিত আড্ডা টাইমসের নতুন ওয়েব সিরিজ “সিন” ,  মুক্তি পাওয়ার কিছু দিনের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। “ সিন" এর গল্প মূলত ক্রাইম তদন্ত কেন্দ্র করে তৈরি হয়েছে। 

যেখানে সমাজের অন্ধকারের একটা দিক তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের ফ্যান্টাসির একটা দিক  দেখানো হয়েছে। আজ আমাদের সাথে রয়েছেন এই ওয়েব সিরিজের অন্যতম চরিত্র ইকবাল সুলতান । তাঁর কাছ থেকে জানবো এই সিরিজে কিরকম ভূমিকায় দেখছে দর্শক তাঁকে। ইকবাল সুলতান জানালেন "সিন" সিরিজে তার চরিত্রের নাম হায়দার। 

হায়দার হচ্ছে মধ্যবিত্ত পরিবারের একটি লোক। যে তার বউকে খুব ভয় করে চলে এবং তার সাথে সাথে সে তার স্ত্রী ও মেয়ে দু’জনকেই খুব ভালবাসেন। তিনি মূলত বইপ্রেমী, মানে বই পড়তে ভীষণ ভালোবাসেন। এরকম একটি চরিত্রে তাকে দেখতে পাচ্ছে দর্শক এই ওয়েব সিরিজে। সবশেষে তিনি দর্শকদের উদ্দেশ্যে বললেন এখনও যদি কেউ "সিন" ওয়েব সিরিজটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখুন।



রবিবার, ১৭ মে, ২০২০

মে ১৭, ২০২০

বেশ কিছুদিন আগে প্রকাশিত হয়েছে সুব্রত শর্মা পরিচালিত মিউজিক ভিডিও "নতুন পৃথিবী আমরাই গড়বো"

বেশ কিছুদিন আগে প্রকাশিত হয়েছে সুব্রত শর্মা পরিচালিত মিউজিক ভিডিও "নতুন পৃথিবী আমরাই গড়বো"




বর্তমানে  পরিস্থিতির চাপে সমাজের সমস্ত মানুষ ভেঙে পড়ছে।  এই পরিস্থিতিতে মানুষকে একটু সাহারা দেওয়ার জন্য, বেশ কিছুদিন আগে প্রকাশিত হয়েছে সুব্রত শর্মা পরিচালিত একটি মিউজিক ভিডিও যার নাম "নতুন পৃথিবী আমরাই গড়বো"।


 ভিডিওটি ভাইরাল হয়েছে অনেকগুলো নিউজ চ্যানেলে। প্রকাশিত হওয়ার কিছুদিনের  মধ্যেই ভিডিওটির  ফিডব্যাক  যথেষ্ট ভালো  এসেছে দর্শকমহল থেকে। 
"নতুন পৃথিবী" এই  মিউজিক ভিডিও-টির মধ্যে দিয়ে পরিচালক বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে  সমাজের মানুষকে কি জানাতে চাইছেন   সেই গল্পই আজ আমাদের জানাবেন এই ভিডিওটির পরিচালক সুব্রত শর্মা, সঙ্গে অপরাজিতা ম্যাগাজিনের প্রতিনিধি রিক্তা বিশ্বাস। 
পরিচালকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথমত প্রত্যেক শিল্পী নিজের নিজের বাড়িতেই নিজের মোবাইলে শুটিং করেছেন এবং পরে সেই ভিডিও গুলো এডিট করে তৈরি করা হয়েছে  "নতুন পৃথিবী আমরাই গড়বো", মিউজিক ভিডিওটি এডিট করেছেন পরিচালক নিজেই। 
সুব্রত শর্মা আরো জানালেন এই ভিডিওতে, অনেক প্রফেশনের মানুষদের একসাথে লিপ মেলাতে দেখা যাবে। যাদের মধ্যে রয়েছেন অনিন্দ্য সরকার, রাজীব বোস, অভিরাজ দাসগুপ্ত, উজানী দাসগুপ্ত, সুস্মিতা রায় চক্রবর্তী, ইন্দ্রজিৎ বোস, তনয়া নন্দি  ও আরো অনেকে। 
তার পাশাপাশি এমন কিছু মানুষ রয়েছেন যারা বাস্তবে পুলিশ অফিসার, আবার কেউ ডাক্তার, কেউ আবার শিক্ষিকা, এবং আরো ভিন্ন ভিন্ন প্রফেশনের মানুষকে দেখতে পাচ্ছেন দর্শক। সংগীত পরিচালক হিসেবে আছেন প্রসূন দাস, গান গেয়েছেন সায়ন্তনী পালিত, মৃন্ময় দে, অভিরাজ দাসগুপ্ত সবশেষে সুব্রত শর্মা জানালেন এরই মধ্যে আমরা খুব ভালো ফিডব্যাক পেয়েছি, তবে নতুন পৃথিবীর পুরো টিম আশাবাদী যে আরো ভালো ফিডব্যাক আসবে দর্শকমহলে থেকে।