aparajita

magazine

ওয়েব সিরিজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ওয়েব সিরিজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১২ মে, ২০২০

মে ১২, ২০২০

" সিন" সিরিজের অন্যতম মুখ্য চরিত্র নবনীতা চক্রবর্তী

" সিন"  সিরিজের অন্যতম মুখ্য চরিত্র নবনীতা চক্রবর্তী


আপনারা জানেন যে  কিছুদিন আগেই মুক্তি পেয়েছে  অরুণাভ  খাসনবীশ  পরিচালিত আড্ডাটাইমসের নতুন ওয়েব সিরিজ “সিন”  এই ওয়েব সিরিজ  এর মূল আকর্ষণীয় ব্যাপার হলো বাংলায় দাঁড়িয়ে হিন্দি ওয়েব সিরিজ,  খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল “সিন “ সিরিজের পুরো টিমের কাছে। এরই মধ্যে হয়তো আপনারা অনেকেই দেখে ফেলেছেন “সিন” । এই সিরিজের গল্প মূলত একটি ক্রাইম তদন্ত কে ভিত্তি করে তৈরি হয়েছে। এই ক্রাইমের তদন্ত করতে দেখা যাবে একজন পুলিশ অফিসারকে। এরই পাশাপাশি মূল দুটো  চরিত্র এই অপরাধের  জটে  জড়িয়ে পড়তে থাকবে। গল্পের টুইস্ট হচ্ছে তারা আদৌ সেই জট থেকে বেরোতে পারবে কিনা সেটা নিয়েই তৈরি হয়েছে ওয়েব সিরিজ “সিন”
আজ আমরা এমন একজনকে সাথে পেয়েছি তিনি শুধু “সিন” সিরিজের অন্যতম প্রধান চরিত্র-ই নয় তার পাশাপাশি তিনি এই সিরিজের কস্টিউম ডিজাইনার। তিনি হলেন নবনীতা  চক্রবর্তী । তার কাছ থেকেই জানব এই সিরিজে তাকে কোন ভূমিকায় দেখতে পাচ্ছে দর্শক, সঙ্গে অপরাজিতা ম্যাগাজিনের প্রতিনিধি রিক্তা বিশ্বাস। এই সিরিজে নিজের চরিত্র অবলম্বনে নবনীতা চক্রবর্তী জানালেন এখানে তার চরিত্রের নাম সুরাইয়া। মূলত সুরাইয়াকে দেখা যাবে তদন্তকারী পুলিশ অফিসার  সমর এর সঙ্গী হিসেবে এবং সুরাইয়া হচ্ছে সমরের অল্টার ইগো।
আর একটা অদ্ভুত ব্যাপার  আছে, যে পুরো সিরিজে কোথাও সুরাইয়া এবং সমরের সম্পের্কের কোন নাম দেওয়া নেই। যে ওদের সম্পর্কটা আসলে কিসের, বন্ধুত্ব নাকি প্রেমিক-প্রেমিকার। সমরের জীবনের যত স্ট্রেস যত ইমোশন সেগুলো কেউ দেখতে পারে না, কিন্তু সেগুলো শেয়ার করার মানুষ একজনই আর সেই মানুষটাই হল সুরাইয়া। কারণ আমরা প্রত্যেকেই এমন একটা বন্ধু চাই, যার কাছে আমরা সব কথা শেয়ার করে শান্তি পাই। আর ঠিক সেরকমই একটা সম্পর্ক হচ্ছে সমর আর সুরাইয়ার। নবনীতা চক্রবর্তী দর্শকদের উদ্দেশ্যে বললেন পুরো সিরিজের  টুইস্ট জানতে হলে আপনাদের সবাইকে দেখতে হবে “সিন”, কারণ  সিরিজটিতে আলাদা একটা সিন আছে এবং অন্য রকম একটা অনুভূতি আছে। তাই আশা করছি সবারই ভাল লাগবে।

শনিবার, ৯ মে, ২০২০

মে ০৯, ২০২০

“সিন” সিরিজের মুখ্য চরিত্র আরিয়ান ডি রায়


গতকাল মুক্তি পেল অরুনাভ খাসনবীশ পরিচালিত আড্ডা টাইমসের নতুন ওয়েব সিরিজ  “সিন”।  আপনারা জানেন যে বেশ কিছুদিন আগেই  প্রকাশিত হয়েছিল এই সিরিজের পোস্টার ও টিজার। প্রকাশিত টিজার টানটান উত্তেজনা ফেলে দিয়েছিল দর্শকমহলে। 

এই সিরিজে ঠিক কী রকম ধরনের গল্প দেখছে দর্শক সেটাই আজ আমরা জানবো, আর সেই গল্প  জানালেন “সিন” সিরিজের মুখ্য চরিত্রের মধ্যে অন্যতম প্রধান চরিত্র  আরিয়ান ডি রায় সঙ্গে অপরাজিতা ম্যাগাজিনের প্রতিনিধি, রিক্তা বিশ্বাস। “সিন” সিরিজের গল্প অবলম্বনে আরিয়ান বললেন প্রথমত, এই সিরিজটিতে কলকাতার একটি অন্ধকার জগতের কথা ও তদন্ত ভিত্তিক একটি গল্প তুলে ধরা হয়েছে। যেখানে একটা অপরাধের ঘটনা নিয়ে শুরু হয় তদন্ত। ধীরে ধীরে তদন্ত জটিল হতে থাকে, সেই জটিল সমস্যার সমাধান করতে দেখা যায় একজন পুলিশ অফিসারকে। তার পাশাপাশি মূল দুটো চরিত্র সেই সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে থাকে। তারা সেই সমস্যা থেকে বেরোতে পারবে কিনা, সেই ঘটনা রয়েছে এই সিরিজটিতে। 

তারপর তিনি নিজের চরিত্র অবলম্বনে জানালেন  ওয়েব সিরিজটিতে তাকে দেখা যাবে মূলত পুলিশের ভূমিকায়। কিন্তু এই চরিত্রটার দুটো দিক রয়েছে, ভালো ও খারাপ। একদিকে যে রকম পুলিশ অফিসার হয়ে অপরাধের জট খুলতে দেখা যাবে তাকে। ঠিক সেরকমই অন্যদিকে সে নিজের জীবনে নিয়ম মাফিক কাজ করে কিনা, সেটাও দর্শক দেখতে পাবে এই সিরিজটিতে। এরকমই  উত্তেজনাভরা একটি গল্প নিয়ে গতকাল মুক্তি পেল অরুণাভ খাসনবীশ পরিচালিত ওয়েব সিরিজ “সিন”।

 আরিয়ান দর্শকদের উদ্দেশ্যে বললেন “আমি চাই আপনারা প্রত্যেকে ওয়েব সিরিজটি দেখুন আশা করছি, প্রত্যেকেরই ভালো লাগবে এই ওয়েব সিরিজটি, কারণ আপনাদের ভাল লাগলে তবেই আমরা নিজেদেরকে সার্থক অনুভব করব”।

শুক্রবার, ৮ মে, ২০২০

মে ০৮, ২০২০

আজ থেকে আড্ডাটাইমসের নতুন ওয়েব সিরিজ সিন এর স্ট্রিমিং শুরু

আজ থেকে আড্ডাটাইমসের নতুন ওয়েব সিরিজ সিন এর স্ট্রিমিং শুরু হবে। দ্বিভাষিক এই সিরিজের পোষ্টার ও টিজার বেশ সাড়া ফেলেছে সোশাল মিডিয়াতে। এই সিরিজে কলকাতার একটি অন্ধকার জগতের কথা তুলে ধরা হয়েছে।  যেখানে একজন পুলিশ অফিসার তার মতো করে অপরাধজগতের জটগুলো খুলতে থাকে। পাশাপাশি দুটি মূল চরিত্র সেই জটের মধ্যে জড়িয়ে পরতে থাকে। আদৌ সেই জট থেকে তারা বেরোতে পারে কি না, সেই নিয়েই মূল গল্প ।

 এছাড়াও এই সিরিজে আরও একটি দিক তুলে ধরা হয়েছে সেটি হল মানুষের ফ্যান্টাসির জগৎ যেটি অত্যন্ত বর্ণময় বিশেষ করে প্রাপ্তবয়স্কদের  সেক্সুয়াল ফ্যান্টাসি খুবই বিচিত্র হয়ে থাকে। গল্পের দুই মুখ্য চরিত্র কৌতুহলবশত হয়ে জড়িয়ে যায় সেই ফ্যান্টাসিতে, তারফলে যে কী ভয়ঙ্কর পরিস্থিতি এসে দাঁড়ায় তা এই সিরিজ দেখলে জানা যাবে। এই সিরিজের মুখ্য চরিত্র শ্বেতা মিশ্র টেলিভিশনের পরিচিত মুখ ইতিমধ্যেই দর্শকদের মন জিতে নিতে পেরেছেন। ওয়েব সিরিজে এটা তাঁর প্রথম কাজ ।
শ্বেতার সাথে কথা বলে জানা গিয়েছে তাঁর চরিত্রের নাম পারভিন, খোলা মনের, প্রাণবন্ত একটি মেয়ে। প্রথম দিন চিত্রনাট্য শুনেই চরিত্র টি তাঁর ভালো লেগেছিল। এই রকম চরিত্র সে আগে কখনো করেনি।শ্বেতার কাছে চরিত্রটি ছিল বেশ চ্যালেঞ্জিং। জানা যায় এই চরিত্র টির জন্য তাকে ওয়ার্কশপ ও করতে হয়।  অভিনেত্রী শ্বেতা মিশ্র তাঁর পরিচালক অরুনাভ খাসনবীশ এবং "সিন" এর ইউনিটের সকলের সাথে কাজ করে ভীষন খুশি। তাঁর মতে এই রকম খোলামেলা ও থ্রিলার গল্পের উপর কাজ খুবই কম হয়েছে। যেখানে অন্ধকার জগৎ সম্পর্কে কিছু টা হলেও মানুষ কে জানানোর চেষ্টা করা হয়েছে পাশাপাশি সমাজেও পৌঁছাবে বিশেষ বার্তা। শ্বেতা মিশ্র ছাড়াও এই সিরিজে রয়েছে আরিয়ান ডি রায়, লক্ষ্য পঞ্জাবি -সহ অন্যরা। আজ থেকে ‘আড্ডাটাইমস’- অ্যাপে দেখা যাবে এই সিরিজ। মূলত হিন্দিতে শুট হলেও এর বাংলা ডাবিংও করা হয়েছে।

বুধবার, ৬ মে, ২০২০

মে ০৬, ২০২০

অরুণাভ খাসনবীশ পরিচালিত সিন

অরুণাভ খাসনবীশ পরিচালিত সিন


আগামী ৮ই মে  স্ট্রিমিং হতে চলেছে আড্ডাটাইমস এর নতুন ওয়েব সিরিজ সিন ।বেশ কিছুদিন আগে এই সিরিজের পোস্টার ও টিজার প্রকাশিত হয়েছে এবং ইতিমধ্যেই তা সাড়া ফেলেছে সোশাল মিডিয়ায়। অরুণাভ খাসনবীশ পরিচালিত এই সিরিজে কলকাতার একটি অন্ধকার জগতের কথা তুলে ধরা হয়েছে।


যেখানে একজন পুলিশ অফিসার তার মতো করে অপরাধজগতের জটগুলো খুলতে থাকে। পাশাপাশি দুটি মূল চরিত্র সেই জটের মধ্যে জড়িয়ে পরতে থাকে। আদৌ সেই জট থেকে তারা বেরোতে পারে কি না, সেই নিয়েই মূল গল্প । এছাড়াও এই সিরিজে আরও একটি দিক তুলে ধরা হয়েছে সেটি হল মানুষের ফ্যান্টাসির জগৎ যেটি অত্যন্ত বর্ণময় বিশেষ করে প্রাপ্তবয়স্কদের  সেক্সুয়াল ফ্যান্টাসি খুবই বিচিত্র হয়ে থাকে। সেই ফ্যান্টাসির প্রতি টান মানুষকে কী ভয়ঙ্কর পরিস্থিতিতে নিয়ে যেতে পারে তা এই সিরিজ দেখলে জানা যাবে।  পরিচালক  অরুণাভ খাসনবীশের সাথে কথা বলে জানা যায় যে , তাঁর এই সিরিজে   সেক্সুয়ালীটি বা নগ্নতা আসল বিষয় নয়। এটা একটা অপরাধের গল্প। বড় বড় শহরগুলিতে এক ধরনের নেটওয়ার্ক থাকে যারা মানুষের বিভিন্ন যৌন পরিষেবা দেয়। সেই সকল দিক এই সিরিজে উল্লেখ্য ।গল্পের দুই মুখ্য চরিত্র কৌতুহলবশত হয়ে এমনই একটি নেটওয়ার্কের মধ্যে জড়িয়ে পড়বে। 

এই গল্পটি একটি থ্রিলার যেখানে অন্ধকার জগৎ সম্পর্কে মানুষকে কিছুটা হলেও জানানোর চেষ্টা করা হয়েছে।  দ্বিভাষিক এই ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে রয়েছেন আরিয়ান ডি রায়, লক্ষ্য পঞ্জাবি, শ্বেতা মিশ্র । পরিচালক অরুনাভ খাসনবীশ প্রায় দুই হাজার ছেলেমেয়ের অডিশন নিয়ে এই চরিত্র গুলির কাস্টিং করেন। প্রায় তিনমাস ধরে ওয়ার্কশপ চলে। বাংলায় দাঁড়িয়ে হিন্দি ভাষায় সিরিজ তৈরি বেশ চ্যালেঞ্জিং ছিল পরিচালকের কাছে। এই সিরিজের বেশির ভাগ দৃশ্য শুটিং হয়েছে কলকাতায় এবং প্রথমাংশ টি শুটিং হয়েছে উত্তরবঙ্গে।পরিচালক,প্রযোজক রাজীব মেহরা, সকলেই এই ওয়েব সিরিজ নিয়ে বেশ আশাবাদী।বাকিটা দর্শকের হাতে সবমিলিয়ে এখন শুধু মাত্র স্ট্রিমিং এর অপেক্ষা।

সোমবার, ৪ মে, ২০২০

মে ০৪, ২০২০

সেনাপতির দ্বিতীয় পর্ব পোস্টার রিলিজ


সেনাপতির দ্বিতীয় পর্ব পোস্টার রিলিজ


















আপনারা সবাই জানেন যে,  রিংগো বন্দ্যোপাধ্যায়-এর  পরিচালিত ওয়েব সিরিজ "সেনাপতিজ"- এর প্রথম পর্ব অনেকদিন আগেই মুক্তি পেয়েছে ও দর্শকদের প্রচুর ভালবাসাও পেয়েছে ওয়েব সিরিজটি।
 এবার আসতে চলেছে সেনাপতিজ -এর দ্বিতীয় পর্ব। যেটার ফার্স্ট লুক প্রকাশিত হয়ে গিয়েছে এরই মধ্যে। বর্তমানে লকডাউন এর কারণে থেমে রয়েছে শুটিং। আপনাদের আগেই জানানো হয়েছে যে, পরিচালক রিংগো বন্দ্যোপাধ্যায়ের মতে সত্যি ঘটনাকে কেন্দ্র করে তৈরি এই সিরিজের প্রধান চরিত্র সেনাপতি পরিবার। সেখানে মুখ্য চরিত্রদের মধ্যে অন্যতম জয়  বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে জানা যায় এই সিজনে ও  বারীন সেনাপতির ভূমিকায় দেখা যাবে তাকে।  তিনি বলেন  দেবেন সেনাপতির  চরিত্রে থাকবেন  প্রতীক দত্ত এবং  বারীন সেনাপতির বৌদির ভূমিকায় থাকছেন চূর্ণী অর্থাৎ  শাঁওলি চট্টোপাধ্যায়। "সেনাপতিজ" ওয়েব সিরিজের গল্প অবলম্বনে জয় বন্দ্যোপাধ্যায় জানালেন প্রথম পর্বের  গল্প ছিল   1971 থেকে 1974 এর ঘটনা। যেখানে দেখা গিয়েছিল দুই ভাইয়ের বাংলাদেশ থেকে কলকাতায় এসে   গ্যাংলর্ড হয়ে ওঠার স্ট্রাগল এর ঘটনা। জয়  বন্দোপাধ্যায় বললেন, এবারের পর্ব-তে থাকবে 1974 এর পরের ঘটনা। সেখানে দেখা যাবে তারা  মুম্বাইতে গিয়ে আন্ডারওয়ার্ল্ডের সাথে কিভাবে যোগাযোগ স্থাপন করে এবং  গ্যাংলর্ড হয়ে ওঠে। এরপর মুম্বাই থেকে কলকাতাতে এসে ব্যবসা শুরু করার ঘটনা  থাকবে এই পর্বে। এরকমই এক উত্তেজনা ভরা গল্প নিয়ে আসতে চলেছে রিংগো বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত ওয়েব সিরিজ  "সেনাপতিজ" এর দ্বিতীয় পর্ব।  জয়  বন্দোপাধ্যায় দর্শকদের উদ্দেশ্যে জানালেন লকডাউন কেটে গেলেই যত তাড়াতাড়ি সম্ভব বাকি শুটিং শেষ করে মুক্তি পাবে  "সেনাপতিজ"-এর দ্বিতীয় পর্ব।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

এপ্রিল ৩০, ২০২০

রিংগো বন্দোপাধ্যায়ের পরিচালিত ওয়েব সিরিজ সেনাপতির ফাস্টলুক


রিংগো বন্দোপাধ্যায়ের পরিচালিত ওয়েব সিরিজ সেনাপতির ফাস্টলুক

রিংগো বন্দোপাধ্যায়ের পরিচালিত ওয়েব সিরিজ সেনাপতির ফাস্টলুক সম্প্রতি প্রকাশিত হয়েছে।  টানটান উত্তেজনা রয়েছে দর্শক মহলে। রিংগো বন্দোপাধ্যায়ের সাথে কথা বলে জানা গিয়েছে সেনাপতি নিয়ে তারা প্রত্যেকে আশাবাদী।  লকডাউনের জেরে বাকি রয়েছে শুটিং এর কিছু অংশ।

পরিচালক রিংগো বন্দোপাধ্যায় জানিয়েছেন, সত্যি ঘটনা অবলম্বনে তৈরি এই সিরিজের প্রধান চরিত্র সেনাপতি পরিবার। যে পরিবার ১৯৭৬-এ কলকাতার বিকে পাল অ্যাভিনিউ ছেড়ে চলে যায় তখনকার বম্বেতে। তারপর হারিয়ে যায় মাফিয়াদের অন্ধকার দুনিয়ায়। ডুবে যায় বিশ্বাসঘাতকতা, ব্যভিচার, রাজনৈতিক শক্তি, খুন সহ সমস্ত ঘৃণ্য কাজে।  ভাঙন ধরে সেনাপতির পরিবার ও দাম্পত্য জীবনে, আসে নতুন মোড়, দেবেন ও তাঁর পরিবারের অস্তিত্ব টিকিয়ে রাখার তাগিদ ধীরে ধীরে বেড়ে যায়, এই দেবেন সেনাপতির জীবনের লড়াই, বিশ্বাসঘাতকতার গল্প নিয়েই রিংগো বন্দোপাধ্যায়ের ‘‌ দ্য সেনাপতিজ’ ‌।


এই কাহিনীতে  থাকবে ১৯৭১ থেকে ১৯৭৪ পর্যন্ত। রিংগো বন্দোপাধ্যায়ের দাবী এমন গল্প নিয়ে এর আগে খুব কম সংখ্যক ওয়েব সিরিজ হয়ছে। বিগ বাজেটের এই সিরিজে ব্যবহৃত হয়েছে ডিজেআই অসমো পকেট ক্যামেরা মাত্র সাত ইঞ্চি লম্বা এই ক্যামেরাতেই তৈরি হচ্ছে সম্পূর্ণ সিরিজ। রিংগো বন্দ্যোপাধ্যায় সম্ভবত এদেশের প্রথম ফিল্মমেকার যিনি এই ক্যামেরাতে শুটিং শুরু করেছিলেন । এবার আর সল্প দৈঘ্যের ছবি নয় বানিয়ে ফেললেন পূর্ণাঙ্গ সিরিজ।  এই  সিরিজে বদলে গেছে মুখ্য চরিত্রের মুখ, পরিচালক নিজে অডিশনের মাধ্যমে তাদের সিলেক্ট করেন জোরকদমে চলে ওয়ার্কশপও ।

সবমিলিয়ে সেনাপতির যোদ্ধাদের গড়ে নিয়েছেন তিনি। এই সিরিজে দেবেনের ভূমিকায় থাকছেন প্রতীক দত্ত ও চূর্ণীর ভূমিকায় থাকছেন  শাঁওলী চট্টোপাধ্যায় । বারীন সেনাপতির ভূমিকায় এই সিজনেও রয়েছেন জয় বন্দ্যোপাধ্যায় । নতুন সিজনে একটি চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে সঙ্ঘমিত্রা তালুকদারকে । রিংগো বন্দোপাধ্যায়ের সাথে প্রথম কাজ সঙ্ঘমিত্রার তাঁর কাজের প্রশংসা করেছেন পরিচালক। ঠিক কবে স্ট্রিমিং হতে পারে তা এখনও পর্যন্ত জানা যায়নি আড্ডাটাইমস ও পরিচালকের পক্ষথেকে ।