aparajita

magazine

বুধবার, ১০ জুন, ২০২০

সম্প্রতি মুক্তি পেলো শঙ্খদীপ চক্রবর্তীর নতুন ছবি "তুমি রবে নীরবে"- র পোষ্টার।


প্রশ্ন: প্রথমেই জেনে নেব শঙ্খ বাবুর ভাবনাটা কী?

উত্তর: 'তুমি রবে নীরবে' এই ফিল্মটার ভাবনা আমার প্রথম আসে দু'বছর আগে। এই ভাবনাটা আমায় উপহার দেন শ্রী বিশ্বনাথ চ্যাটার্জী, তাই তাঁর কাছে আমি কৃতজ্ঞ। পরবর্তীকালে আমার অনেক পরিচালক বন্ধুরাই যখন ভালোবাসাকে ভিত্তি করে খুব সুন্দর কিছু শর্ট ফিল্ম উপহার দিলেন, তখন আমিও ভাবলাম, তথাকথিত প্রেম বা ভালোবাসার পরিণতি কে মূল লক্ষ্য রেখে, একটি মার্জিত এবং মধ্যবিত্তের ভালোবাসার গল্পকে চিত্রায়িত করলে বেশ ভালো হয়। বলতে পারেন এটি একটি অপূর্ণ ভালোবাসার সম্পূর্ণ চিত্র। আর এই চিত্রাঙ্কের মাধ্যমে গল্পটি বিন্যাস করেছেন লেখক পিনাকী। 

প্রশ্ন: আপনার এই সিনেমাটি কিসের কথা বলে? 

উত্তর: আমার এই ফিল্মটি অবশ্যই একটি ভালোবাসার গল্প বলে, যেটি একটি বিশেষ কারণে হয়তো পূর্ণতা পায়না। ফিল্মটি মধ্যবিত্তদের কিছু স্বপ্নের কথা বলে,যা হয়তো পূর্ণতার দাবি রাখে। আর অবশ্যই বলে শ্রমজীবী মানুষ আর তাদের প্রতিদিনকার স্ট্রাগলের কথা। 

প্রশ্ন: আর অন্য শর্ট ফিল্মের তুলনায় এটা কোথায় আলাদা?

উত্তর: প্রত্যেকটি শর্ট ফিল্মই মানুষের জীবনে কোনো না কোনো দিক নিয়ে কথা বলে। তাই এই ফিল্মটা হয়তো সেইভাবে আলাদা নয়, কিন্তু এখানে একটি ভালোবাসার অনিচ্ছাকৃত মৃত্যু আর মধ্যবিত্তের স্বপ্ন পূরণের লড়াইয়ের যে ইতিকথা, তা হয়তো ফিল্মটা কে কিছুটা হলেও মানবিক করে তুলবে।

প্রশ্ন: সম্প্রতি সিনেমার পোস্টার রিলিজ করেছে দর্শকদের প্রতিক্রিয়া কেমন?
উত্তর: হ্যাঁ, সম্প্রতি অপরাজিতা ম্যাগাজিনের পক্ষ থেকে এই ফিল্মটার প্রথম পোস্টার রিলিজ হয়েছে এবং তার জন্য ম্যাগাজিন কতৃপক্ষকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। খুব ভালো এবং পজিটিভ প্রতিক্রিয়া  দর্শকদের থেকে পেয়েছি। তাদের প্রতি রইলো আমার প্রণাম এবং ভালোবাসা।

প্রশ্ন: আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে চান?

উত্তর: দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই—এই করোনা আবহের মধ্যেও তারা আমাদের যেভাবে পাশে থেকে সমর্থন ও শুভেচ্ছা জানিয়েছেন তা যেন অবশ্যই ফিল্মটার রিলিজ হওয়া অবধি থাকে। খুব তাড়াতাড়ি ফিল্মটার টিজার এবং ট্রেলার রিলিজ হবে। 

প্রশ্ন: জিরো বাজেট প্রোডাকশনের পরিবারের সাথে একটু আলাপ করান।

উত্তর: এই প্রোডাকশনের মূলত তিনজন কর্ণধার; শঙ্খদ্বীপ চক্রবর্তী, কৌশিক মিত্র এবং প্রিয়াংশু পাল। কৌশিক আর প্রিয়াংশু মূলত এডিটোরিয়াল এবং পোস্ট-প্রোডাকশনের দিকটা দেখে। পূর্বাদ্রী হলেন সহ-পরিচালক এবং তার সাথে প্রোজেক্ট প্রোগ্রামিং এর দিকটাও দেখেন। বিশ্বলাল দা হলেন আমাদের কাস্টিং এবং ক্রিয়েটিভ ডিরেক্টর। পিনাকী দেখেন গল্প তৈরির দিকটা। তনুময় দেখেন মিউজিক কম্পোজ এবং মিউজিক এডিট এর দিকটা। প্রতীক এবং রন সিনেমাট্রোগ্রাফি এর দিকটা সামলান। দীপ বাগচী দেখেন ভি-এফ-এক্স এবং স্পেশাল এফেক্ট। চন্দন আমাদের হাউসের একজন গুরুত্বপূর্ণ অভিনেতা এবং সে আমাদের টিমের এক্টিং ওয়ার্কশপ টাও সামলান। এছাড়া সোনু, নীল এরা হলেন এক্টিভ মেম্বার এবং এক্সিকিউটিভ প্রোডিউসার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন